তামিম-সাব্বিরে ভালো শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত ইনিংস খেলছেন সাব্বির। ছবি: এএফপি
দুর্দান্ত ইনিংস খেলছেন সাব্বির। ছবি: এএফপি

ফিফটি পেয়ে গেছেন সাব্বির রহমান। ফিফটির পথে তামিম ইকবাল। দুজনের ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ছুটছে বাংলাদেশ। ২০ ওভারে ১ উইকেটে তুলেছে ১১৪ রান। সাব্বির ৪৮ বলে ৫০ করেছেন। তামিম ৫৯ বলে ৪১ রানে অপরাজিত।

১০ রান করে ফিরে গেছেন সৌম্য সরকার। দলের সংগ্রহ তখন ছিল ২৯। শ্রীলঙ্কার এখন পর্যন্ত একমাত্র সাফল্য সুরঙ্গা লাকমলের সৌজন্যে। অফ স্টাম্পের বাইরের বল লেগে ফ্লিক করতে গিয়ে টাইমিং গড়বড় করেছেন সৌম্য। ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে অভিষেক হচ্ছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের। কলম্বো টেস্টের পর দেশে ফিরে এসেছিলেন মিরাজ। কথা ছিল কক্সবাজারে শুরু হওয়া ইমার্জিং এশিয়া কাপে খেলবেন। কিন্তু বুধবার হঠাৎই দেশ থেকে ডেকে পাঠানো হয় তাঁকে। ৭ টেস্ট খেলার পর রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে খেলছেন মিরাজ।
বাংলাদেশ দল: তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক (উই.), সাকিব, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মেহেদী, মাশরাফি (অধি.), তাসকিন, মোস্তাফিজ।