তামিমকে নিয়ে দুশ্চিন্তা কমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তামিম ইকবালকে পাওয়া যাচ্ছে কিনা তা এখনই বলতে চাইছে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কাল পরীক্ষা-নিরিক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তামিমের কবজিতে চিড় ধরা পড়েনি। প্রাথমিক এক্স-রে রিপোর্টে পাওয়া তথ্য এমনটাই বলছে বলে জানিয়েছে বিসিবি।
এর আগে বিসিবি থেকে জানানো হয়, ওভালের নেটে ব্যাটিংয়ের সময় তামিম বাঁ হাতের কবজিতে চোট পেয়েছেন। তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করছেন বাংলাদেশের ফিজিও। ওই সময়ই বলা হয়েছিল, সতর্কতা হিসেবে আজই দিনের কোনো এক সময় তাঁর কবজিতে এক্স-রে করা হবে।
আরও পড়ুন