তামিমকে মুশফিকের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

এত দিন বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন মুশফিকুর রহিম (২০০, শ্রীলঙ্কার বিপক্ষে)। কাল খুলনায় তামিম ইকবাল ২০৬ রানের ইনিংস খেলে তাঁকে ঠেলে দিয়েছেন পেছনে। নিজের রেকর্ড ভেঙে যেতে দেখে মুশফিক যতটা বিমর্ষ, তামিমের অর্জনে আনন্দটা তারচেয়ে কম নয় একটুও!
একটু তো খারাপ লাগছেই। তবে তামিমের জন্য আসলেই খুব ভালো লাগছে। গত কদিন সে যেভাবে ব্যাট করছিল, সেটার একমাত্র কৃতিত্ব তার। সে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল এবং নিজেই সেটা কাটিয়ে উঠেছে। সবার আগে আমিই তাকে অভিনন্দন জানিয়েছিলাম। আমি জানতাম যে রেকর্ডটা খুব বেশি দিন থাকবে না। আল্লাহর অনেক রহমত ছিল যে আমি রেকর্ডটা করতে পেরেছিলাম। নয়তো ওই ম্যাচে আশরাফুল ভাইও রেকর্ডটা করতে পারতেন। তামিম একটা পথ দেখিয়ে দিল যে এই রেকর্ড ভাঙা যায়। কপালে থাকলে ভবিষ্যতে হয়তো অন্য কেউ এটা ভেঙে দেবে।