তামিমের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যামিল্টন মাসাকাদজাকে উদ্দেশ করে কিছু বাজে কথা বলেছিলেন তামিম ইকবাল। আর মাসাকাদজার অপরাধ, তাঁর বিরুদ্ধে দেওয়া কট বিহাইন্ডের সিদ্ধান্ত মানতে না পেরে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরশুর বাংলাদেশ-জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডে শেষে শুনানি হয়েছে এই দুই খেলোয়াড়েরই। শুনানিতে তামিম তাঁর অপরাধ স্বীকার করার পর ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন তাঁকে। অখেলোয়াড়োচিত আচরণের জন্য সতর্ক করা হয়েছে মাসাকাদজাকে।