তামিমের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেট নিয়ে সমালোচনা করে এখন দুঃখিত তামিম। ফাইল ছবি
উইকেট নিয়ে সমালোচনা করে এখন দুঃখিত তামিম। ফাইল ছবি

বিপিএলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটকে বলেছিলেন ‘জঘন্য’। কারণ দর্শানো নেটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁর হাতে। আজ ছিল তার শুনানি। সকালে বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল।
উইকেটের সমালোচনায় তাঁর যে আরও মার্জিত হওয়া উচিত ছিল, সেটিই শুনানিতে বলেছেন জাতীয় দলের ওপেনার, ‘ওনাদের উদ্বেগ ওনারা জানিয়েছেন। আমিও মেনে নিয়েছি। আমার হয়তো আরও একটু ভালো শব্দ ব্যবহার করা উচিত ছিল। ভবিষ্যতে আমি সতর্ক থাকব।’
উইকেটের সমালোচনা একজন ক্রিকেটার করতেই পারেন। কিন্তু তামিমের ব্যাপারে নাকি তাঁর ‘ধরনে’ আপত্তি ছিল বিসিবির।
শুনানির বিষয়ে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেছেন, ‘সিদ্ধান্ত তামিমকে চিঠিতে জানিয়ে দেওয়া হবে। তবে এটুকু বলতে পারি, সে তার ভাষা প্রয়োগের জন্য দুঃখিত।’
সংযুক্ত আরব আমিরাতে ১০ ওভারের ক্রিকেটে ‘পাখতুনে’র হয়ে খেলার কথা তামিমের। আজ রাতেই আমিরাতের বিমানে ওঠার কথা তাঁর।