তামিমের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির পর তামিম l ফাইল ছবি
বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির পর তামিম l ফাইল ছবি

বছরের শুরুটা ছিল তাঁর সাদামাটা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে জানুয়ারিতে পুরো খেলতে পারেননি জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ। মার্চে এশিয়া কাপের শেষ দিকে ফিরলেও ছন্দ খুঁজে পাননি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দেখা গেছে অন্য তামিমকে। টুর্নামেন্ট বদলেছে, সংস্করণ বদলেছে কিন্তু তামিম বদলাননি! বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনিই। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগ, পিএসএল, বিপিএলেও রানের ফোয়ারা ছুটিয়েছেন তামিম।