তামিমের বাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতীর্থদের সঙ্গে মাঝেমধ্যেই বাজি ধরেন তামিম ইকবাল। কাল তাঁর বাজি হলো সাকিব আল হাসানের সঙ্গে, যাঁর ফুটবলে-অনুরাগ অনেক। বাংলাদেশ দলের সেরা ‘ফুটবলার’ও সাকিব! তো সাকিবের সঙ্গে তামিমের চ্যালেঞ্জটা হচ্ছে, টাইব্রেকারে পাঁচটি শটের তিনটিতে গোল দিতে হবে সাকিবকে। গোলরক্ষক নুরুল হাসানের অসাধারণ সেভ আর নিজের ভুলে শেষমেশ হেরে যান সাকিব, যা মনে করিয়ে দিয়েছে দুজনের বাবার কথাও। সাকিবের বাবা খন্দকার মসরুর রেজা ও নুরুলের বাবা কাজী নাসিমুল হাসান ছিলেন ফুটবলার। তাঁদের ছেলের রক্তেও যে ফুটবল, সেটি কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বোঝা গেল আরেকবার। আর বাজি ধরা তামিমের বাবা ইকবাল খানও ছিলেন ফুটবলার। ওহ্! বলা হয়নি, বাজিতে হেরে যাওয়ায় সাকিবকে এখন ডিনার করাতে হবে পুরো দলকেই।