তামিমের বিশে ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ওভারের ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি হয়ে গেল তামিম ইকবালের। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে কাল টি-টোয়েন্টিতে শততম ছক্কার মাইলফলক ছুঁলেন তামিম। ১২৩ ম্যাচে ঠিক ১০০টি ছক্কা বাংলাদেশের বাঁহাতি ওপেনারের। টি-টোয়েন্টিতে ছক্কার হিসেবে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিমের কাছাকাছি আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার গতকাল পর্যন্ত ২১৩ ম্যাচে ৯৪টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে ৫০টির বেশি ছক্কা আছে সাত ব্যাটসম্যানের। রেকর্ডের পরিধিটা সারা বিশ্বে ছড়িয়ে দিলে বাংলাদেশের ব্যাটসম্যানরা থাকেন অনেক পেছনে। যেখানে ৭০৭ ছক্কা নিয়ে একচ্ছত্র রাজত্ব টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলের। ২৭২ ম্যাচেই এতগুলো ছক্কা জ্যামাইকান ব্যাটসম্যানের। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসে অন্য কেউ ৫০০ ছক্কাও মারতে পারেননি।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা (বাংলাদেশি ব্যাটসম্যান)
ম্যাচ ছক্কা/ম্যাচ
১০০ তামিম ইকবাল ১২৩ ০.৮১
৯৪ সাকিব আল হাসান ২১৩ ০.৪৪
৬৬ সাব্বির রহমান ৮৬ ০.৭৭
৬২ মুশফিকুর রহমান ১১৬ ০.৫৩
৫৬ এনামুল হক (বিজয়) ৬৬ ০.৮৫