তামিমের 'সেঞ্চুরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ নম্বর ছক্কাটা তিনি পেয়ে গিয়েছিলেন গত নভেম্বরেই। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ২টি ছয় মেরেই তামিম পৌঁছে গিয়েছিলেন ৯৯-এ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলকটা বাংলাদেশের ওপেনার ছুঁয়ে ফেললেন পরের ম্যাচেই। বলের হিসাবে তামিমকে ১৮ বল অপেক্ষা করতে হলো ছক্কার সেঞ্চুরি ছুঁতে।
কাল বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে সিকান্দার রাজাকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে আছড়ে ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি হলো তামিমের। টেস্টে ২৭, ওয়ানডেতে ৬২ আর টি-টোয়েন্টিতে ১১টি মিলিয়ে মোট ১০০।
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের আগে ছক্কার সেঞ্চুরি করেছেন আরও ৭২ জন। ছক্কার প্রথম সেঞ্চুরিটি কার সেটি নিয়ে ধোঁয়াশা আছে। যেসব স্কোরকার্ডে ছক্কার হিসাব নেই সেগুলো বাদ দিয়ে হিসাব করলে সবার আগে ১৯৮৪ সালে মাইলফলকটা ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। কয়েক দিন পর তাঁকে অনুসরণ করেন সতীর্থ ভিভ রিচার্ডস।
আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কা পাকিস্তানের শহীদ আফ্রিদির। ৪৬৭টি ছক্কা মেরেছেন ‘বুম বুম’ আফ্রিদি।
বাংলাদেশের পক্ষে বেশি ছক্কা
ছক্কা   ব্যাটসম্যান
১০০  তামিম ইকবাল
৯২    মুশফিকুর রহিম
৮৯    মাশরাফি বিন মুর্তজা
৭০   সাকিব আল হাসান
৬৩   মোহাম্মদ রফিক