তামিম-ইমরুলের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে শৃঙ্খলাভঙ্গের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে। তামিমের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেছিলেন শ্রীলঙ্কার খেলোয়াড়েরা। সেই সময় আম্পায়ারের দিকে ব্যাট তুলে তিনি বোঝাতে চেয়েছেন, বল ব্যাটে লেগেছে। আর ইমরুলের বিরুদ্ধে আবেদনের পর তিনি হাত দিয়ে থাই প্যাড দেখিয়েছিলেন আম্পায়ারকে। মাঠের দুই আম্পায়ার আলিম দার আর সুন্দরম রবি দিনের খেলা শেষে বিষয়টি থার্ড আম্পায়ার মারিয়াস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কাছে রিপোর্ট করেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান নিজেদের দোষ স্বীকার করায় আর শুনানির প্রয়োজন পড়েনি।