তামিম-ডি ককের কথার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তের ঘটনা এটি। হঠাৎই বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়লেন তামিম ইকবাল আর কুইন্টন ডি কক। উইকেটের পেছনে দাঁড়িয়ে আজ সকাল থেকেই খুব উচ্চকণ্ঠ ছিলেন এই প্রোটিয়া উইকেটরক্ষক। প্রতিটি বলেই কণ্ঠে আওয়াজ তুলছিলেন তিনি। ব্যাপারটা কি কোনো কৌশলের অংশ? হতেই পারে! কিন্তু তামিমের সঙ্গে কী নিয়ে লাগলেন তিনি? যেটা নিয়েই হোক, ব্যাপারটা যে তামিমের খুব একটা ভালো লাগেনি, সেটা বোঝা গেল তাঁর অভিব্যক্তিতেই। পাল্টা ডি কককেও দু-এক কথা শুনিয়ে দিতে ছাড়লেন না তিনি।

ছবি: শামসুল হক
ছবি: শামসুল হক

তামিম ইকবালকে কী বলছিলেন ডি কক? মুখে বিরক্তির ছাপ নিয়ে তা শুনছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান। 

ছবি: শামসুল হক
ছবি: শামসুল হক

এবার তামিমের পাল্টা আঘাত। ডি কককে তিনিও শুনিয়ে দিলেন দুকথা। 

ছবি: শামসুল হক
ছবি: শামসুল হক

তামিম-ডি ককের বচসায় হস্তক্ষেপ করলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হাশিম আমলা। প্রোটিয়া দলনায়ককে ডি কক সম্পর্কে নালিশ করছেন তামিম। 

ছবি: শামসুল হক
ছবি: শামসুল হক

কককে আলাদা করে বোঝাচ্ছেন হাশিম আমলা। তামিম কিন্তু তখনো উত্তেজিত। 

ছবি: শামসুল হক
ছবি: শামসুল হক

এবার দৃশ্যপটে ডেল স্টেইন। তিনি দায়িত্ব নিলেন তামিমকে বোঝানোর।