তামিম-তাইজুলকে নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি সিরিজেই তামিম ইকবালকে নিয়ে একটু শঙ্কা ছড়াবে, এটা যেন নিয়মেই পরিণত হয়ে গেছে। কাল ফিল্ডিং অনুশীলনের সময় যেমন চোট পেলেন ডান হাতের বুড়ো আঙুলে। তবে এবার শঙ্কার তালিকায় তামিমের সঙ্গে যোগ হচ্ছে তাইজুল ইসলামের নামও। জন্ডিস সন্দেহে আজ তাঁর রক্ত পরীক্ষা করানোর কথা।
তামিমের এক্স-রে রিপোর্টে অবশ্য গুরুতর কোনো চোট ধরা পড়েনি। তবে পরিস্থিতি বোঝার জন্য তাঁকে ৪৮ ঘণ্টা বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মনিরুল আমিন, ‘এক্স-রেতে আঙুলের হাড়ে কোনো ফাটল ধরা পড়েনি। তবে জায়গাটা একটু ফুলে গেছে। এ মুহূর্তে সমস্যাটাকে গুরুতর কিছু মনে হচ্ছে না। তবে আমরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছি।’ তাইজুলের ব্যাপারে অবশ্য সরাসরি কিছু বলতে রাজি হননি তিনি। শুধু বলেছেন, ‘কাল (আজ) আমরা ওর একটা রুটিন চেকআপ করাব।’