তাসকিনকে নিয়েই বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন ফিরে এলেন দলে। ফাইল ছবি
তাসকিন ফিরে এলেন দলে। ফাইল ছবি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুঃস্বপ্ন মুছে ফেলার সুযোগ পেয়ে গেলেন তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশনের ছাড়পত্র পেয়েই ফিরে এলেন জাতীয় দলে। আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে আছেন এই পেসার। তবে জায়গা হয়নি আরাফাত সানির। সানি যে স্কোয়াডেই ছিলেন না।
স্কোয়াডে থেকেও জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন ও শফিউল ইসলামের।
টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

আরও পড়ুন: