তাহিরের শতাব্দীসেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের দ্যুতিতে ঢাকা পড়ে গিয়েছিলেন ইমরান তাহির। ভিলিয়ার্সের অবিশ্বাস্য ইনিংসে হয়তো অনেকেই ভুলে গেছেন, তাঁর ৪৫ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি। নিজের অর্জন নিয়ে অবশ্য উচ্চবাচ্য নেই এই লেগ স্পিনারের। তিনি বরং মেতেছেন ডি ভিলিয়ার্স-বন্দনায়। তাঁর চোখে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ‘শতাব্দীর সেরা ক্রিকেটার’। তাঁর বিরুদ্ধে বল করতে হয় না বলে যেন হাঁফ ছেড়ে বাঁচেন তিনি, ‘আমি আসলেই অনেক খুশি, আমি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে খেলি, বিপক্ষে নয়। তাকে বল করতে হলে আমি কী করতাম...একটি বা দুটি বিমার হয়তো। দুটি, আর তারপরই আমার বোলিং শেষ! আসলে তাকে প্রতিদিন নেটে অনুশীলন করতে দেখাটাই সম্মানের।’ এএফপি।