তিক্ত সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে অভিষেক। পরশু দক্ষিণ আফ্রিকান ওপেনার রাইলি রুশো মুখোমুখি হওয়া প্রথম বলটাকে মিডঅফের দিকে ঠেলেই দিলেন আত্মঘাতী এক দৌড়। ফল রানআউট। বুলাওয়েতে ইতিহাসও হলো। এই প্রথম কোনো টপঅর্ডার (১-৬) ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকে এক বল খেলেই শূন্য রানে রানআউট হলেন। তবে পুরো ব্যাটিং অর্ডার ধরলে রুশোর সঙ্গী আছেন আরও পাঁচজন—পাকিস্তানের ইজাজ ফাকিহ, ইংল্যান্ডের পল অ্যালট, জিম্বাবুয়ের গেভিন রেনি, ভারতের এম এস ধোনি ও আফগানিস্তানের শরফুদ্দিন আহমেদ। এ ছাড়া ভারতের রজার বিনি, জিম্বাবুয়ের এডো ব্র্যান্ডেস, ওয়েস্ট ইন্ডিজের রায়ান হার্লি, বাংলাদেশের এনামুল হক জুনিয়র ও ইংল্যান্ডের অ্যালেক্স লুডন ওয়ানডে অভিষেকে কোনো বল না খেলেই রানআউট হয়েছেন।