প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডেতে আজহার আলী। টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদি। টেস্টে মিসবাহ-উল-হক। তিন ধরনের ক্রিকেটে তিন অধিনায়ক, বাংলাদেশের দর্শকদের নতুন অভিজ্ঞতাই উপহার দিতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশে এর আগে তিন ধরনের ক্রিকেটে তিন অধিনায়ক নিয়ে আসেনি অন্য কোনো দল। তবে দুই অধিনায়ক নিয়ে এসেছে অনেক দলই। বাংলাদেশে সর্বশেষ সফর করা জিম্বাবুয়ে টেস্টে ব্রেন্ডন টেলর ও ওয়ানডেতে এলটন চিগুম্বুরার অধিনায়কত্বে খেলেছিল। ২০১৪ সালের শুরুতে শ্রীলঙ্কাও এসেছিল অ্যাঞ্জেলো ম্যাথুস (টেস্ট-ওয়ানডে) ও দিনেশ চান্ডিমালকে (টি-টোয়েন্টি) অধিনায়ক করে। কোনো সিরিজে তিন সংস্করণে প্রতিপক্ষের তিন অধিনায়কের দেখা বাংলাদেশ এর আগে একবারই পেয়েছে। গত বছর নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ডোয়াইন ব্রাভো, টি-টোয়েন্টিকে ড্যারেন স্যামি ও টেস্টে দিনেশ রামদিনের নেতৃত্বে খেলে ওয়েস্ট ইন্ডিজ।