তিন ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল হ্যামিল্টনে অ্যাঞ্জেলো ম্যাথুস তৃতীয় ছক্কাটি মারতেই অচেনা এক স্বাদ পেল শ্রীলঙ্কা। ম্যাথুসের আগেই ৩ ছক্কা পেয়ে গেছেন মিলিন্ডা সিরিবর্ধনা। টেস্টে এই প্রথম এক ইনিংসে শ্রীলঙ্কার একাধিক ব্যাটসম্যান ৩ বা তার বেশি ছক্কা হাঁকালেন। টেস্ট খেলুড়ে ১০টি দলের মধ্যে এত দিন শুধু শ্রীলঙ্কার একাধিক ব্যাটসম্যানই ইনিংসে দুইয়ের বেশি ছক্কা মারতে পারেননি। ইনিংসে দুই ব্যাটসম্যানের দুইয়ের বেশি ছক্কা হাঁকানোয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আছে এক কাতারে। এ তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ড। ১০ বার একাধিক কিউই ব্যাটসম্যান দুইয়ের বেশি ছক্কা মেরেছেন। এর মধ্যে ১৯৯৯ সালের ওল্ড ট্রাফোর্ড টেস্টটাকে আলাদা করেই রাখতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে নাথান অ্যাস্টল, ক্রেগ ম্যাকমিলান ও ক্রিস কেয়ার্নস প্রত্যেকে ৩টি করে ছয় মেরেছিলেন। টেস্ট ইতিহাসে এই একবারই ইনিংসে দুইয়ের বেশি ব্যাটসম্যান দুটির বেশি ছয় মেরেছেন।