প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আমির, রাহাত আলী, ওয়াহাব রিয়াজ—তিন পেসার, তিনজনই বাঁহাতি। গত রোববার শেষ হওয়া লর্ডস টেস্টে এই ত্রয়ীকে নিয়ে খেলতে নেমে অভূতপূর্ব উদাহরণ গড়েছে পাকিস্তান। নিজেদের ৬৪ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম তিন বিশেষজ্ঞ বাঁহাতি পেসার নিয়ে খেলল পাকিস্তানিরা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে আমির ও রাহাত বোলিং ওপেন করার পর তিনে বোলিং করেছেন রিয়াজ। কোনো ইনিংসে প্রথম তিন বোলারই বাঁহাতি পেসার—১৩৯ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ষষ্ঠবার দেখল এই ঘটনা। এই ছয় ঘটনার তিনটিই আবার ২০০৬ সালে ভারতের পাকিস্তান সফরে। ইরফান পাঠান, আরপি সিং ও জহির খান—এই তিন বাঁহাতি পেসার দুই টেস্টের তিন ইনিংসে ছিলেন ভারতের বোলিংয়ের শুরুতে।
