তিন বোর্ডের এমসিএল-উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো, গত অক্টোবরের কথা। হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বীরেন্দর শেবাগ। আর পরের মাসেই অল স্টারস টি-টোয়েন্টি লিগ খেলতে আবার নেমে পড়লেন মাঠে। এখন আরও অনেক ক্রিকেটারই হাঁটতে যাচ্ছেন শেবাগের পথে, কিছুদিন পরই দুবাই ও শারজায় শুরু হতে যাওয়া মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে (এমসিএল) খেলার জন্য অবসর নিয়ে ফেলছেন। আর সেটির জন্য আইসিসির কাছে উদ্বেগ জানিয়েছেন তিন দেশের ক্রিকেট বোর্ড।
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এরই মধ্যেই আইসিসিকে এ ব্যাপারে উদ্বেগের কথা জানিয়েছে। কিন্তু অবসর নেওয়া ক্রিকেটারদের ওপর তো কারও হাত নেই, সেখানে বোর্ড হস্তক্ষেপ করবে কীভাবে? আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে মাস্টার্স টি-টোয়েন্টি শুধু অবসরপ্রাপ্তদের জন্যই। আর সেখানে খেলতে হলে বোর্ডের কাছ থেকে একটা অনাপত্তিপত্র নিতে হয়। সেটি নেওয়ার জন্য এখন বোর্ডে আবেদনের ধুম পড়েছে ক্রিকেটারদের। বোর্ডগুলোর উদ্বেগ, এভাবে ক্রিকেটাররা অবসর নিতে থাকলে তাদের ঘরোয়া ক্রিকেটের শক্তি খর্ব হবে। দক্ষিণ আফ্রিকার রায়ান ম্যাকলারেন, রিচার্ড লেভি ও রবিন পিটারসনদের মতো ক্রিকেটার যাঁরা এখনো অবসর নেননি, তাঁরাও আছেন এমসিএলের খেলোয়াড় তালিকায়। আইসিসির সিনিয়র অপারেশনস ম্যানেজার ক্লাইভ হিচকক জানিয়েছেন, আইসিসি বিষয়টির সুরাহার জন্য এমসিএলের সঙ্গে যোগাযোগ রাখছে। ক্রিকইনফো।