শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ আনোয়ার হোসেন ভালো বিপাকে পড়েছেন। সমস্যাটা খেলা নিয়ে নয়। কাকে ডাকলে কে আসবে, সেটি নিয়েই ভাবতে হয় বেশি। দলে যে তিন-তিনজন রিয়াদ! একজনকে সবাই চেনেন, অধিনায়ক মাহমুদউল্লাহ। দলে আরও আছেন মইনুল হোসেন রিয়াদ ও রিয়াদ হোসেন। দলে মইনুল হোসেনের অন্তর্ভুক্তি পেসার হিসেবে। রিয়াদ হোসেন ওপেনিং ব্যাটসম্যান, স্পিন বোলিংও করেন। দলের অনুশীলনে মুখ ফুটে ‘রিয়াদ’ বের হলেই মজা শুরু হয়ে যায়, কোচ আসলে কাকে ডাকছেন? সমাধানও খুঁজে নিয়েছেন কোচ আনোয়ার। তিনজনকে আলাদা করেছেন নতুন ‘ডাকনাম’ দিয়ে—রিয়াদ (মাহমুদউল্লাহ), পেসার রিয়াদ (মইনুল) ও স্পিনার রিয়াদ (হোসেন)।
অন্যকলাম
তিনরিয়াদ
ক্রীড়া প্রতিবেদক
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ আনোয়ার হোসেন ভালো বিপাকে পড়েছেন।সমস্যাটা খেলা নিয়ে নয়।কাকে ডাকলে কে আসবে, সেটি নিয়েই ভাবতে হয় বেশি।দলে যে তিন-তিনজন রিয়াদ! একজনকে সবাই চেনেন, অধিনায়ক মাহমুদউল্লাহ।দলে আরও আছেন মইনুল হোসেন রিয়াদ ও রিয়াদ হোসেন।দলে মইনুল হোসেনের অন্তর্ভুক্তি পেসার হিসেবে।রিয়াদ হোসেন ওপেনিং ব্যাটসম্যান, স্পিন বোলিংও করেন।দলের অনুশীলনে মুখ ফুটে ‘রিয়াদ’ বের হলেই মজা শুরু হয়ে যায়, কোচ আসলে কাকে ডাকছেন? সমাধানও খুঁজে নিয়েছেন কোচ আনোয়ার।তিনজনকে আলাদা করেছেন নতুন ‘ডাকনাম’ দিয়ে—রিয়াদ (মাহমুদউল্লাহ), পেসার রিয়াদ (মইনুল) ও স্পিনার রিয়াদ (হোসেন)।