পরশু পাকিস্তান তিন শ পেরোনোর পরই হাল ছেড়ে দিতে পারত ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ওয়ানডেতে ৩১ বার তিন শ কিংবা এর বেশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের দেখা পায়নি ক্যারিবীয়রা। কিন্তু জেসন মোহাম্মদের ঝোড়ো ৯১ রানের ইনিংসে এবার সেই অপূর্ণতা কেটেছে, প্রথমবারের মতো তিন শ রান তাড়া করে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতেই টেস্ট খেলুড়ে সর্বশেষ দেশ হিসেবে তিন শ তাড়া করে জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ এই স্বাদ পেয়েছে ২০০৯ সালেই। এরপর আরও দুবার প্রতিপক্ষের দেওয়া তিন শ রানের পাহাড় টপকে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ভারত। এখন পর্যন্ত ১৫ বার তিন শ বা এর বেশি লক্ষ্যে জিতেছে তারা।
তিন শ বা এর বেশি রান তাড়া করে জয়
১৫ ভারত ম্যাচ: ২৪ হার: ৮
৯ অস্ট্রেলিয়া ম্যাচ: ১০ হার: ১
৮ শ্রীলঙ্কা ম্যাচ: ১৫ হার: ৭
৬ দক্ষিণ আফ্রিকা ম্যাচ: ৮ হার: ২
৬ পাকিস্তান ম্যাচ: ১১ হার: ৫