তিন শর কীর্তিতে অস্ট্রেলিয়াকেও পেরিয়ে গেল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল যুবরাজরা পেয়েছেন ১০৫ রানের দুর্দান্ত এক জয়। ছবি: এএফপি
কাল যুবরাজরা পেয়েছেন ১০৫ রানের দুর্দান্ত এক জয়। ছবি: এএফপি

একসময় ওয়ানডেতে তিন শ রানের স্কোর হতো কালেভদ্রে। এখন তো হররোজই হয়। গতকালই যেমন পোর্ট অব স্পেনে প্রথমে ব্যাট করে ভারত ৩১০ রান তুলল। আর এই স্কোর দিয়ে একটি রেকর্ডে ভারত চলে গেল সব দলের ওপরে। এ নিয়ে ওয়ানডেতে ভারত ৯৬ বার ৩০০ বা এর বেশি রান তুলল। এত দিন রেকর্ডটা অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করছিল তারা। এবার পেরিয়ে গেল অস্ট্রেলিয়াকে।
দেখে নিন ওয়ানডেতে কোন দল কতবার ৩০০ বা এর বেশি স্কোর করেছে:

দল

ম্যাচ

৩০০-র স্কোর

ভারত

৯১৪

৯৬

অস্ট্রেলিয়া

৯০১

৯৫

দক্ষিণ আফ্রিকা

৫৮০

৭৭

পাকিস্তান

৮৭৯

৬৯

শ্রীলঙ্কা

৭৯৩

৬৩

ইংল্যান্ড

৬৯২

৫৭

নিউজিল্যান্ড

৭২৮

৫১

ওয়েস্ট ইন্ডিজ

৭৫৯

৩৭

জিম্বাবুয়ে

৪৮৬

২৩

বাংলাদেশ

৩৩২

১১