প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি টেস্ট সেঞ্চুরি, তিনটি ওয়ানডে সেঞ্চুরি। শুধু টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি ছিল না ফাফ ডু প্লেসির। গত রোববার জোহানেসবার্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো সেঞ্চুরি করে সেই অভাবটাও ঘুচিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ডু প্লেসিকে নিয়ে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যানের সংখ্যা এখন আট। টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইলই তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া প্রথম ব্যাটসম্যান। তিন ধরনের ক্রিকেটে আরও সেঞ্চুরি পেয়েছেন তিলকরত্নে দিলশান, ব্রেন্ডন ম্যাককালাম, সুরেশ রায়না, মাহেলা জয়াবর্ধনে, মার্টিন গাপটিল ও আহমেদ শেহজাদ। এ ছাড়া রিচার্ড লেভি, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, মরনে ফন উইক ও স্কটল্যান্ডের রিচি বেরিংটনের সেঞ্চুরি আছে টি-টোয়েন্টিতে।