তিন সংস্করণেই অধিনায়ক স্মিথ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অধিনায়ক নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া! দেশটির অন্যতম শীর্ষ দৈনিক দ্য এজ কাল জানিয়েছে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাচ্ছেন অ্যারন ফিঞ্চ। আজ স্টিভেন স্মিথকে অধিনায়ক করে চূড়ান্ত দল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), এমনটাও জানিয়েছে দৈনিকটি। ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়াটাই নাকি নির্বাচকদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। চোটের কারণে অবশ্য সিরিজের শেষ ম্যাচটা খেলেননি ফিঞ্চ। তিন সংস্করণের ক্রিকেটেই এক অধিনায়ক স্থিতি আনবে নির্বাচকদের বিশ্বাস এমনটাই। দ্য এজ।