তিন সেঞ্চুরিতে তিন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগ ক্রিকেটে আবারও হারল বিকেএসপি। ২৮২ তাড়া করে ওমর ফরহাদের অপরাজিত ১৪৩ রানের ইনিংসে তিন বল বাকি থাকতেই ৪ উইকেটে জিতেছে কাকরাইল বয়েজ ক্লাব। ১৪৪ বলের ইনিংসে ছিল ১৪ চার ও ৩ ছক্কা। কাল সেঞ্চুরি পেয়েছেন উদয়াচল ক্লাবের ফারদিন হাসানও। তাঁর ১১৯ বলে ১০৮ রানের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশ বয়েজকে ৮ উইকেট হারিয়েছে উদয়াচল।

দিনের তৃতীয় সেঞ্চুরিটি পেয়েছেন অগ্রণী ব্যাংকের সায়মন আহমেদ। সায়মনের ১০১ রানে অগ্রণী পেয়েছিল ২৪৫ রানের পুঁজি। ২৪৬ রানের লক্ষ্যে নামা ট্যালেন্ট হান্ট অলআউট হয় ২১৭ রানে। আর রূপগঞ্জকে (১৬৪) শেখ জামাল ক্রিকেটার্স হারিয়েছে ৩ উইকেটে। বিজয়ী দলের ওমর ফারুক ২৮ রানে পেয়েছেন ৪ উইকেট। দিনের অন্য ম্যাচে আশিকুল আলমের অপরাজিত ৯০ রানে বারিধারা ড্যাজলার্স ৬ উইকেটে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে।