মাত্র বছর দেড়েক হলো পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন আজহার আলী। অধিনায়ক হিসেবে প্রথম পাঁচ ম্যাচেই দুটি সেঞ্চুরি পাওয়া আজহার কাল আবুধাবিতে পেয়ে গেলেন তৃতীয় সেঞ্চুরি। ১০১ রানের এই ইনিংসেই অধিনায়ক হিসেবে পাকিস্তানের সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির মালিক এখন আজহার। এত দিন দুই সেঞ্চুরি নিয়ে ইনজামাম-উল-হক ও শহীদ আফ্রিদির সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছিলেন অধিনায়ক হিসেবে ২৮ ম্যাচ খেলা আজহার। ইনজামাম অধিনায়ক ছিলেন ৯০ ম্যাচে, আফ্রিদি ৩৮ ম্যাচে। পাকিস্তানের রেকর্ড হলেও বিশ্ব রেকর্ড থেকে অনেক পেছনেই আজহার। যেখানে ২২ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।ৎ
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি
ম্যাচ সেঞ্চুরি
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২৩০ ২২
এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) ৮৭ ১৩
সৌরভ গাঙ্গুলী (ভারত) ১৪৭ ১১
সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ১১৮ ১০
গ্রায়েম স্মিথ (দ. আফ্রিকা) ১৫০ ৮