তিন স্টাম্পিংয়ে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরুল, তামিমের পর মুশফিকও স্টাম্পড হতেই ইতিহাসে বাংলাদেশ-জিম্বাবুয়ের তৃতীয় ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ইনিংসে কোনো দলের প্রথম তিন ব্যাটসম্যান স্টাম্পড আউট হলেন।
এই ম্যাচের আগে তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে দুই ওপেনারের স্টাম্পড হওয়ার উদাহরণই ছিল মাত্র ১৪টি। যার সর্বশেষটি গত জুনে ফতুল্লায় বাংলাদেশ-ভারত টেস্টে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে স্টাম্পড হয়েছিলেন তামিম ও ইমরুল। বাংলাদেশের দুই ওপেনারের স্টাম্পড হওয়ার প্রথম ঘটনা ছিল এটিই।
সব মিলিয়ে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ ব্যাটসম্যান স্টাম্পড হয়েছেন টেস্টে। টি-টোয়েন্টিতে রেকর্ডটা চার। ওয়ানডে ক্রিকেট ইনিংসে তিনের বেশি স্টাম্পিং দেখেনি এখনো। তিন স্টাম্পিংয়ের যে ১৬টি ঘটনা, এর দুটি বাংলাদেশের ব্যাটসম্যানদের কীর্তি (!)। ১৯৯৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের তিন ব্যাটসম্যান স্টাম্পড হয়েছিলেন।