তিনে তিন উইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিও জিতে আফগানিস্তানকে ধবলধোলাই করল ক্যারিবীয়রা (৩-০)। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করে ১৪৬ রান তোলে সফরকারীরা। মারলন স্যামুয়েলসের ৬৬ বলে ৮৯ রানের ইনিংসের সুবাদে চার বল হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ (১৪৭/৩)। ক্রিকইনফো।