তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন সন্দেহাতীতভাবে ইংল্যান্ড ইতিহাসের সেরা অলরাউন্ডার, সর্বকালের সেরাদের ছোট তালিকায়ও থাকবে তাঁর নাম—ইয়ান বোথাম। অন্যজন ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার ও সর্বকালের সেরা বোলারদেরও একজন—শেন ওয়ার্ন। কিন্তু দুই কিংবদন্তির নামের ভারও তাঁদের বাঁচাতে পারেনি ভর্ৎসনা থেকে। ধারাভাষ্য দিতে দেরি করে আসায় দুজনকেই গরম গরম কিছু কথা শুনিয়ে দিয়েছেন স্কাই স্পোর্টসের নির্বাহী প্রযোজক ব্রায়ান হেন্ডারসন। ঘটনাটি ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের। এমনিতেই টেস্টের প্রথম দিন, তার ওপর প্রযুক্তিগত কিছু সমস্যা ছিল। নির্ধারিত সময়ের একটু আগেই তাই বোথাম ও ওয়ার্নকে মাঠে আসার অনুরোধ করেছিলেন হেন্ডারসন। তাঁরা এলেন খানিক দেরি করেই। আর তাতেই রেগে আগুন প্রযোজক। বোথাম-ওয়ার্ন দুজনকেই ফোন করে বলেছেন, ‘কোনো বিপদ হয়েছে? জলদি আসো। কটা বাজে সেই খেয়াল আছে?’ ডেইলি মেইল।