তুষার এবার সেঞ্চুরির চূড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুষার: ১০৮, এনামুল: ১৩৬ , সোহরাওয়ার্দী: ১২১ ও মনির: ৬/৬৬
তুষার: ১০৮, এনামুল: ১৩৬ , সোহরাওয়ার্দী: ১২১ ও মনির: ৬/৬৬

তুষারের রেকর্ডের দিনে সেঞ্চুরি পেয়েছেন সতীর্থ এনামুল হকও (বিজয়)। জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যানের ১১তম প্রথম শ্রেণির সেঞ্চুরিটি সাজানো ১১ চার ও ৬ ছক্কায়। ২০২ বলে ১৩৬ রান করেছেন এনামুল। তুষারের ১৯১ বলের ইনিংসে ছয় ১টি, চার ১২টি। দুজনের ২১৭ রানের জুটি তৃতীয় উইকেটে জাতীয় লিগে খুলনার নতুন রেকর্ডও। এর আগে তৃতীয় উইকেটে কখনো দেড় শ রানও পায়নি খুলনা।

৩২১ রানে এনামুলের বিদায়ের পর ৫০ রান তুলতেই শেষ ৮ উইকেট নেই খুলনার। তবে ততক্ষণে বরিশালের প্রথম ইনিংসের চেয়ে ২০০ রান বেশি হয়ে গেছে খুলনার। চতুর্থ থেকে নবম—খুলনার এই ৬টি উইকেটই তুলে নিয়েছেন বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন। ২০০ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শেষ করেছে।

ফতুল্লায় প্রথম স্তরের অন্য ম্যাচে বোলারদের দাপট। প্রথম দিনের মতো কালও এখানে উইকেট পড়েছে ১২টি। ২ উইকেটে ১৯ রান নিয়ে দিন শুরু করে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হয়েও লিড পেয়েছে ২১ রানের। ব্যবধান ঘুচিয়ে ৬ রানে এগিয়ে গেলেও ঢাকা মহানগর দ্বিতীয় ইনিংসেও কাঁপছে। ২৭ রান তুলতেই ৪ উইকেট নেই তাদের।

সিলেটে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন রংপুরের সোহরাওয়ার্দী শুভ (১২১)। প্রথম শ্রেণিতে তৃতীয় সেঞ্চুরিটি সোহরাওয়ার্দী পেলেন আটে নেমে। দলটির নয় নম্বর ব্যাটসম্যান আলাউদ্দিন বাবুও ফিফটি পেয়েছেন। রংপুরের প্রথম ইনিংস থেমেছে ৪৫০ রানে। দিন শেষে ২ উইকেটে ৮২ রান তুললেও চট্টগ্রাম এখনো পিছিয়ে ৩৬৮ রানে।

বগুড়ায় সিলেটের বিপক্ষে ৭ উইকেট হাতে নিয়ে ৭৭ রানে এগিয়ে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯২ রান তুলেছে দলটি। এর আগে ২১৯ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে ১৫ রানের লিড পায় সিলেট। নয়ে নেমে সর্বোচ্চ ৫৯ রানে অপরাজিত ছিলেন টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া আবুল হাসান।

প্রথম শ্রেণিতে বাংলাদেশের ব্যাটসম্যান

১৯        তুষার ইমরান          

১৮        মোহাম্মদ আশরাফুল

১৮        অলক কাপালি

১৭        নাঈম ইসলাম

১৭        রাজিন সালেহ

সংক্ষিপ্তস্কোর

ঢাকা বিভাগ-ঢাকা মহানগর, ফতুল্লা n ঢাকা মহানগর: ১৬৬ ও ১৭.২ ওভারে ২৭/৪ (সাদমান ১৪*, শামসুর ১১; শরীফ ২/২, শাহাদাত ২/১৩)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৬৩ ওভারে ১৮৭ (মিনহাজ ৪৩, জাহিদুজ্জামান ৩২, শরীফ ২৭; শহীদুল ৩/৪৪, আশরাফুল ৩/৪৭)।

বরিশাল-খুলনা, বিকেএসপি n বরিশাল: ১৭১ ও ২.১ ওভারে ১০/০ (সায়েম ৫*, শাহরিয়ার ৪*)। খুলনা ১ম ইনিংস: ১০২ ওভারে ৩৭১ (এনামুল ১৩৬, তুষার ১০৮, মেহেদী ৫৭; মনির ৬/৬৬, সালমান ২/৬৮)।

রাজশাহী-সিলেট, বগুড়া n রাজশাহী: ২০৪ ও ২০ ওভারে ৯২/৩ (জুনায়েদ ৪২*, মাইশুকুর ৩৮; শাহানুর ১/৯)। সিলেট ১ম ইনিংস: ৭২.১ ওভারে ২১৯ (হাসান ৫৯*, রুমন ৪১, অলক ৪০, সায়েম ৩৬; ফরহাদ রেজা ৫/৯১, মামুন ৩/৪৭)।

চট্টগ্রাম-রংপুর, সিলেট n রংপুর ১ম ইনিংস: ১০৮ ওভারে ৪৫০ (সোহরাওয়ার্দী ১২১, লিটন ৭৩, আলাউদ্দিন ৬৪, আরিফুল ৫২, নাসির ৩০; সাইফউদ্দিন ৪/৯৩, হোসেন ৩/৭৭) চট্টগ্রাম ১ম ইনিংস: ৩২ ওভারে ৮২/২ (অভিষেক ২৮, ইরফান ২৪*; সাদ্দাম ২/১৬)।