তুষারের আরেকটি সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন (বাঁয়ে) ও তুষার দুজনের ব্যাটই হেসেছে সেঞ্চুরির হাসিতে। কাল িবকেএসপির ম্যাচে িদন শেষে l সৌজন্য ছবি
মিঠুন (বাঁয়ে) ও তুষার দুজনের ব্যাটই হেসেছে সেঞ্চুরির হাসিতে। কাল িবকেএসপির ম্যাচে িদন শেষে l সৌজন্য ছবি

দুই ম্যাচ আগে ডাবল সেঞ্চুরি। তার আগে জাতীয় লিগের শেষ তিন ম্যাচে টানা সেঞ্চুরি। সে ধারাবাহিকতায় বিসিএলের ম্যাচে কালও দিন শেষে ১০১ রানে অপরাজিত। বড় ইনিংস খেলাটা যেন তুষার ইমরানের কাছে ডালভাত হয়ে গেছে।
মুঠোফোনে রসিকতাটা করতেই অপর প্রান্ত থেকে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান তুষারের পাল্টা রসিকতা, ‘দেখি না ওনারা (নির্বাচকেরা) কত দিন আমাকে দলে না নিয়ে থাকতে পারেন...।’
বিকেএসপিতে কাল ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে দলের ১১২ রানের মধ্যে বিদায় নেন দক্ষিণাঞ্চলের দুই ওপেনার ইমরুল কায়েস (৫৭) ও ফজলে রাব্বী (৩৯)। তবে এবারের বিসিএলে দ্বিতীয় ও প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের ২৩তম সেঞ্চুরির সঙ্গে রানখরায় ভুগতে থাকা মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১২৭ রানের ইনিংস যোগ হওয়ায় দক্ষিণাঞ্চলকে আর থামতে হয়নি। তৃতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন ২১৩ রানের জুটিতে ২ উইকেটে ৩২৫ রান নিয়ে দিন শেষ করেছে তারা।
যে রকম ব্যাটিং করছেন, ব্যাটিংটা যেন খুব সহজ তুষারের কাছে। তাঁরও নাকি সে রকমই মনে হচ্ছে, ‘প্রথম ২০-৩০ রান নিতে একটু কষ্ট হয়। এরপর সব সহজ হয়ে যায়। আজ (গতকাল) যেমন প্রথম ফিফটি করতে ১০৫ বল খেললাম। পরের পঞ্চাশ করেছি ৫০ বলে।’

ফতুল্লায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বিসিবি উত্তরাঞ্চলের ফরহাদ হোসেনও। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৬তম সেঞ্চুরি দিয়ে সাত হাজারি ক্লাবে ঢুকে পড়লেন এই ব্যাটসম্যান। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তাঁর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজার বা তার বেশি রান করেছেন চারজন—তুষার ইমরান, অলক কাপালি, রাজিন সালেহ ও মোহাম্মদ আশরাফুল।

মাত্র ১০ রানে ওপেনার জহুরুল ইসলামকে হারানোর পর আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকের (৮৪) সঙ্গে ২০৪ রানের জুটি গড়েন ফরহাদ। পঞ্চম উইকেটে নাজমুল হোসেন ও নাসির হোসেনের ৬৮ রানের জুটিতে ৩০০ স্পর্শ করে উত্তরাঞ্চলের ইনিংস।

উত্তরাঞ্চল–পূর্বাঞ্চল, ফতুল্লা

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৫/৫ (ফরহাদ হোসেন ১০৮, জুনায়েদ ৮৪, নাসির ৪০, নাজমুল ৩৩; সাইফউদ্দিন ২/৪২, অলক ১/১৯, আফিফ ১/২৩, আবুল হাসান ১/৪২)।

মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, বিকেএসপি

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯০ ওভারে ৩২৫/২ (মিঠুন ১২৭*, তুষার ১০১*, ইমরুল ৫৭, ফজলে ৩৯; মোশাররফ ১/৯১, শুভাগত ১/৯৪)।