তুষারের টানা তৃতীয় সেঞ্চুরি, খুলনার টানা দ্বিতীয় শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। ছবি: প্রথম আলো
টানা দ্বিতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। ছবি: প্রথম আলো

জাতীয় ক্রিকেট লিগে আবারও চ্যাম্পিয়ন হলো খুলনা বিভাগ। আজ ফতুল্লায় তিন দিনের মধ্যেই ঢাকা মহানগরকে ৩৯৮ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে খুলনা। টানা দুটিসহ জাতীয় লিগে খুলনা এটি পঞ্চম শিরোপা।

টানা তৃতীয় সেঞ্চুরি পেলেন তুষার। ফাইল ছবি
টানা তৃতীয় সেঞ্চুরি পেলেন তুষার। ফাইল ছবি

খুলনা দিনটা শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২৭ রান নিয়ে। এই রানের সঙ্গে আরও ১৯৬ রান যোগ করে লাঞ্চের পর ইনিংস ঘোষণা করেন দলটির অধিনায়ক আবদুর রাজ্জাক। সেঞ্চুরি করেছেন আগের দিন ৭৩ রানে অপরাজিত থাকা তুষার ইমরান। টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি পাওয়া তুষার ১৬৯ বলে ১৪ চার ও ৩ ছয়ে করেছেন ১৩৮ রান।
৫০৯ রানের লক্ষ্য পেরোতে প্রায় ছয় সেশন সময় পেয়েছিল মহানগর। কিন্তু দলটি দুই সেশনও টিকতে পারেনি। ৩৯ ওভারেই অলআউট হয়েছে ১১০ রানে। জাতীয় দল থেকে বাদ পড়া পেসার আল আমিন হোসেন ৪১ রানে নিয়েছেন ৬ উইকেট।
ছয় রাউন্ড শেষে খুলনার পয়েন্ট হলো ৫৮। শেষ রাউন্ডে সিলেটে বরিশালকে হারালে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগের পয়েন্ট হবে ৫৪। আজকের হারে নিশ্চিত হয়ে মহানগরের দ্বিতীয় স্তরে নেমে যাওয়াও।