প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ৬ উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। এই সুবাদে ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বব উইলিসকে পেছনে ফেলে দিয়েছেন। এত দিন ৯০ টেস্টে ৩২৫ উইকেট নিয়ে ইংলিশ বোলারদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন উইলিস। আর ৯০ টেস্টেই ব্রডের উইকেট হলো ৩৩০টি। এখন তাঁর সামনে শুধু ইয়ান বোথাম (৩৮৩) ও জেমস অ্যান্ডারসন (৪২৯)। অ্যান্ডারসন নিজেও দাঁড়িয়ে একটি মাইলফলকের সামনে। সর্বোচ্চ উইকেটশিকারিদের মধ্যে তাঁর নাগালেই আছেন রিচার্ড হ্যাডলি (৪৩১) ও কপিল দেব (৪৩৪)। জোহানেসবার্গে না পারলেও সেঞ্চুরিয়নে এই দুজনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগটা আছে অ্যান্ডারসনের।