ত্রিদেশীয় সিরিজ শেষ ওয়ার্নারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আইপিএলটা কাটিয়েছেন দুর্দান্ত। সেই ফর্ম টেনে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে একটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেই থেমে যেতে ডেভিড ওয়ার্নারকে। বাঁ হাতের তর্জনী ভেঙে যাওয়ায় টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে ওয়ার্নারকে। ওয়ার্নার আঘাত পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময়। অস্ট্রেলীয় দলের চিকিৎসক জেফরি ভেরাল জানিয়েছেন, আঙুলে অস্ত্রোপচারও দরকার হতে পারে। অস্ত্রোপচার না লাগলে তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে দুই থেকে ছয় সপ্তাহ। আর অস্ত্রোপচার লাগলে মাঠে ফিরতে সময় লাগবে আরও। ক্রিকইনফো।