প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়সটা ৩০ পেরিয়ে যাওয়ার পর টেস্ট অভিষেক ক্রিস রজার্সের। চলতি ওভাল টেস্টটা খেলেই অবসর নিতে যাওয়া অস্ট্রেলিয়ার ওপেনার পরশু পেরিয়েছেন ২০০০ রানের মাইলফলক। ওভাল টেস্টের প্রথম ইনিংস শেষে ২৫ ম্যাচের ৪৮ ইনিংসে রজার্সের রান ২০১৫। ৩০ পেরিয়ে অভিষেকের পর ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানেরই। ১২৩১ রান নিয়ে ইংল্যান্ডের ব্রায়ান লাকহার্স্ট আছেন এরপরই। তবে ৩০তম জন্মদিনের পর অভিষেক হওয়া সব ব্যাটসম্যানদের মধ্যে রানের দিক দিয়ে ষষ্ঠ রজার্স। রজার্সের সাবেক সতীর্থ মাইক হাসি ৭৯ ম্যাচের ১৩৭ ইনিংসে করেছেন ৬২৩৫ রান। দুইয়েও এক রজার্স সতীর্থ—ব্র্যাড হাডিন (৩২৬৬ রান)। তিন থেকে পাঁচে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস (২৫৭৭), ইংল্যান্ডের বাসিল ডি’অলিভিয়েরা (২৪৮৪) ও ভারতের বিজয় হাজারে (২১৯২)।