ত্রুটিমুক্ত আজমল?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আইসিসির সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন। বিশ্বকাপ থেকে তাই স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাঈদ আজমল। এই আক্ষেপের মধ্যে এবার একটা স্বস্তির খবর পেলেন পাকিস্তানি স্পিনার। আবারও অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে নিজের উদ্যোগেই ইংল্যান্ডের এজবাস্টনে অনানুষ্ঠানিক পরীক্ষায় বসেছিলেন। আজমলের দাবি, সেই পরীক্ষায় ত্রুটিমুক্ত প্রমাণিত হয়েছেন। ২৪ জানুয়ারি চেন্নাইয়ে আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে তাঁর চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা। এএফপি।