থাকছে ড্রোন-সেন্সরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকুর রহিম যখন পেছনের পায়ে ভর দিয়ে কাভার ড্রাইভ করেন, শটের আগে তাঁর ব্যাক লিফট কেমন থাকে? কেমন থাকে লং অনে উড়িয়ে মারার সময় এবি ডি ভিলিয়ার্সের ব্যাটের স্পিড? পিচের বৈশিষ্ট্যইবা কেমন?

ক্রিকেটের খুঁটিনাটি এসব ব্যাপারও এখন ক্রিকেটপ্রেমীদের জানা চাই। শুধু শট দেখলে হবে না, শটের ব্যাকরণ-বিজ্ঞানও লাগবে। পিচের প্রভাবে বলের সুইংয়ের বিষয়টা জানতে হবে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসি মেটাবে সেই তৃষ্ণা। আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের সঙ্গে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যবহার করা হবে ড্রোন ও সেন্সর। এইচডি ও ইনফ্রারেড ক্যামেরাযুক্ত ড্রোন জানাবে পিচে ঘাসের আস্তরণ, ঘাসের স্বাস্থ্য—সবকিছু। আর ব্যাটে লাগানো সেন্সর জানিয়ে দেবে প্রতিটি শটের ব্যাক লিফট, ফলো থ্রু, ব্যাট স্পিডের মতো ব্যাপারগুলো। ডিএনএইন্ডিয়া।