থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং পাওয়ার প্লে বাতিল। ৪১ থেকে ৫০ ওভারের মধ্যে বৃত্তের বাইরে রাখা যাবে পাঁচ ফিল্ডার। সব ধরনের নো বলেই ফ্রি-হিট। বড় ধরনের পরিবর্তনই আসছে ক্রিকেটে, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। ব্যাট-বলের ভারসাম্য ফিরিয়ে আনার দাবিকে আমলে নিয়েই পরিবর্তনগুলো সুপারিশ করেছে আইসিসির ক্রিকেট কমিটি। কাল মুম্বাইয়ে শেষ হওয়া কমিটির দুই দিনের বৈঠকের পর সুপারিশ করা হয়েছে আরও অনেক পরিবর্তনের। আইসিসির মুখ্য নির্বাহী কমিটি (সিইসি) প্রস্তাবগুলো অনুমোদন করলে সুপারিশগুলো আইনে রূপ নেবে।
পরিবর্তন আসছে প্রথম ১০ ওভারের ফিল্ডিং বাধ্যবাধকতাতেও। এত দিন প্রথম ১০ ওভারে ১৫ গজের বৃত্তে দুজন ফিল্ডার রাখা বাধ্যতামূলক ছিল, বাতিল করা হচ্ছে এই নিয়ম। এখন ওয়ানডে প্রথম ১০ ওভারের ৩০ গজের বাইরে ২ জন, ১১ থেকে ৪০ ওভারের মধ্যে ৪ জন ও শেষ ১০ ওভারে ৫ জন ফিল্ডার রাখা যাবে। এখন শুধু ওভার স্টেপিং নো বলের জন্য ফ্রি-হিট দেওয়া হলেও নতুন নিয়মে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব ধরনের নো বলেই ফ্রি-হিট হবে।
টেস্ট খেলুড়ে দেশগুলোকে সুযোগ থাকলে দিনের শেষ সেশনটাকে বাড়িয়ে নিতে বলা হয়েছে। গোলাপি বলে প্রথম শ্রেণির ক্রিকেট দেখেই এই সিদ্ধান্ত। তবে চার দিনের টেস্ট ক্রিকেট আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। আইসিসি।