থারাঙ্গা অধিনায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন উপুল থারাঙ্গা। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও সহ-অধিনায়ক দিনেশ চান্ডিমাল চোটে পড়ায় টেস্ট দলের অধিনায়কত্ব করছেন রঙ্গনা হেরাথ। আর ওয়ানডের জন্য সে ভার দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও মাত্র একটি ম্যাচে সুযোগ পাওয়া থারাঙ্গাকে। দলে ডাক পেয়েছেন নুয়ান কুলাসেকারা ও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা লাহিরু কুমারা। ১৪ নভেম্বর জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।