থারিন্ডুর দুসরা নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কান স্পিনার থারিন্ডু কৌশলের দুসরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। গত আগস্টে ভারতের সঙ্গে সিরিজে দুসরা ডেলিভারির সময় থারিন্ডুর অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। গত পরশু চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়েছে। তাতে থারিন্ডুর করা ১৮টি দুসরার নয়টিতেই কনুই বেঁকে গিয়েছিল ১৫ ডিগ্রির বেশি। ক্রিকইনফো।