থিরিমান্নে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন লাহিরু থিরিমান্নে। লঙ্কান ব্যাটসম্যান এবার বাদ পড়লেন নিউজিল্যান্ড সফরের শ্রীলঙ্কার টেস্ট দল থেকেও। তবে সফরের ওয়ানডে দলে অ্যাঞ্জেলো ম্যাথুসের সহ-অধিনায়ক রাখা হয়েছে থিরিমান্নেকেই। দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ড যাচ্ছে শ্রীলঙ্কা। কাল ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে একেবারে নতুন মুখ ব্যাটসম্যান উদারা জয়াসুন্দেরা ও লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে। এএফপি, ক্রিকইনফো।