দ. আফ্রিকাকে এগিয়ে নিচ্ছেন ডু প্লেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে ২৫৬ রান। পরে বোলিংয়েও বিশ্বের এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। ১৫৭ রানেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। সেই ধাক্কা কাটিয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকাকে ভালো জায়গায় নিয়ে গেছেন ফ্যাফ ডু প্লেসি ও উইকেটকিপার ব্যাটসম্যান ডি কক।

দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ২০১। ডু প্লেসি ৬৯ ও ডি কক ২৭ রানে ব্যাট করছেন। ওপেনার এলগার করেছেন ৬১ রান। জিম্বাবুয়ের দুই অভিষিক্ত বোলার জন নিয়ুম্বু ও ডোনাল্ড তিরিপানো দুজনই উইকেট পেয়েছেন। নিয়ুম্বু নিয়েছেন ২টি। এর আগে ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে কাল আর ৮ রান যোগ করে অলআউট। নিয়ুম্বুকে আউট করে ডেল স্টেইন ক্যারিয়ারে ২৪তম বারের মতো নিয়েছেন ৫ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।