দ. আফ্রিকাকে সান্ত্বনাও পেতে দেবেন না কোহলিরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রতীকী ছবিই যেন এটি। ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রতীকী ছবিই যেন এটি। ছবি: এএফপি
• ছয় ম্যাচের ওয়ানডে সিরিজটি ৪-১ ব্যবধানে জেতা হয়ে গেছে ভারতের।
• আজ সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচটি হারলেও সান্ত্বনার কিছু থাকবে না স্বাগতিক দক্ষিণ আফ্রিকার!
• ভারতকে ২০৫ রানের লক্ষ্য দিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজটি আগেই নিজেদের করে নিয়েছে ভারত। সেটিও ৪-১ ব্যবধানে। আজ সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচেও বোলিংটা ভালো হয়েছে বিরাট কোহলির দলের। ভারতকে ২০৫ রানের লক্ষ্য দিতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। কোহলি-রোহিত-ধাওয়ানদের কাছে এ কী আর বাধা! লক্ষ্যটা টপকে গেলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সান্ত্বনাটুকুও জুটবে না! 

টস জিতে বোলারদের আক্রমণের সুযোগ করে দিয়েছেন কোহলি। ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে ৪৬.৫ ওভারে ২০৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। শার্দূল ঠাকুর যেন প্রোটিয়াদের বিপক্ষে ‘শার্দূল’ই হয়ে উঠলেন! তরুণ ভারতীয় পেসারে বোলিং তোপেই পথহারা হয়েছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। শার্দূলের শিকার এইডেন মার্করাম, হাশিম আমলা, ফারহান বাহার্দিন ও আন্ডিল ফেলুকায়ো।
শার্দূলের দিনে দুটি করে উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল ও যশপ্রীত বুমরা। চাহালের বলেই ৩০ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করা খায়া জোন্ডোও চাহালের শিকার।
সহজ লক্ষ্যটা তাড়া করতে নেমে রোহিত শর্মাকে হারিয়ে ৫.৩ ওভারে ২৮ রান তুলেছে ভারত।