দ. আফ্রিকার দুর্দশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা ধরে রাখতে এসেছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা ব্যর্থ হলো প্লেটের ফাইনালে উঠতেও। কাল কক্সবাজারে প্লেট সেমিফাইনালে প্রতিবেশী জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছে প্রোটিয়া যুবারা। জিম্বাবুয়ে রানটা টপকে গেছে ২২ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে। প্লেট ফাইনাল ১২ ফেব্রুয়ারি। জিম্বাবুয়ের সম্ভাব্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড অথবা আফগানিস্তান।