দ. আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আইপিএল আছে। অস্ট্রেলিয়ার আছে বিগ ব্যাশ। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজেও আছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জমজমাট টি-টোয়েন্টি লিগ। দক্ষিণ আফ্রিকাই-বা বসে থাকে কেন? তারাও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে। এমনিতে ঘরোয়া র্যাম স্ল্যাম টি-টোয়েন্টি লিগ আছে তাদের, তবে আইপিএল ও বিগ ব্যাশের রমরমা অবস্থা দেখে আগ্রহী হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। গত শুক্রবার দুবাইয়ে হয়ে যাওয়া আইসিসির সভায় নিজেদের পরিকল্পনাটা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্ট শুরু হবে এই বছরের শেষ দিকে, যাতে আটটি ফ্র্যাঞ্চাইজি থাকবে। ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নিলামও ডাকা হয়েছে, যেটির শেষ তারিখ ৩ মার্চ। এএফপি