দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলে চমক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যান রাইলি রুশো এবং বাঁহাতি সিমার এমথোকোজিসি শেজিকে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুজনের কারোরই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো করেছিলেন রুশো ও শেজি। তাঁদের জাতীয় দলে ডাক পাওয়াটা এই পারফরম্যান্সেরই ফসল। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে বুলাওয়েতে, ১৭ আগস্ট। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ ১৯ ও ২১ আগস্ট। ক্রিকইনফো।