সাকিবের মত বদল: যা বললেন সাকিব-নাজমুল

সভা শেষে সংবাদ সম্মেলনে সাকিব ও নাজমুল হাসানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব আল হাসান। কাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন তিনি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নাজমুল হাসানের সঙ্গে এক ঘণ্টা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সাকিব নিজেই।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ায় সাকিবকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সে কারণে সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকাগামী বাংলাদেশ দলের একটি অংশ
ছবি: সংগৃহীত

আজ নাজমুল হাসানের সঙ্গে বৈঠক শেষে সাকিব সাংবাদিকদের বলেন, ‘পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু তিন সংস্করণেই আছি, তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে, কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেইলেবল।’

এ ব্যাপারে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমার সঙ্গে ওর লম্বা আলোচনা হয়েছে। ও জানিয়েছে, ও সব সংস্করণে খেলতে ইচ্ছুক দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এটা আমাকে পরশু বলেছে। তারপর বলেছি, তুমি বিশ্রাম নাও আজ। ঠান্ডা মাথায় ভাবো। ভেবে আমাকে জানাও। কাল আমাকে ফোন করে জানিয়েছে, “আমি আসলেই খেলতে চাই।” আমি তারপরও তাকে সময় দিলাম। বললাম, কাল বোর্ডে আসো। আজ বোর্ডে সবাই মিলে বসেছিলাম।’

ওর যে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। এখন আমরা তাকে সাপোর্ট করি। এখানে কোনো চাপ নেই
সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান

সাকিবের থাকা-না থাকার এই বিতর্কের দ্রুত অবসান চাইছেন বিসিবি সভাপতি। সাকিবের মানসিক অবস্থার কথা জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমি চাচ্ছি, এই বিতর্কের এখানেই অবসান হোক। ও সব ফরম্যাটে খেলতে চায় এবং বোর্ড এটা মেনে নিয়েছে। এখানে থাকাই ভালো।’

‘ধারাবাহিকভাবে যদি দেখেন... ও আমাকে প্রথমে বলেছে ছুটি চায়। তারপর বলল সে খেলবে। তারপর আবার বলল সে ফিট না। তারপর বলল খেলব না। তারপর আবার বলছে খেলবে। ওর যে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। এখন আমরা তাকে সাপোর্ট করি। এখানে কোনো চাপ নেই। সে স্বতঃস্ফূর্তভাবে খেলতে চাইলে অবশ্যই আমরা তাকে স্বাগত জানাই’ - নাজমুলের কথা।

আরও পড়ুন
আরও পড়ুন