দক্ষিণ আফ্রিকার আরও একটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের আরও একটি উইকেট পতনে ডু প্লেসিস ও ম্যাকলারনের উল্লাস। ছবি: এএফপি
জিম্বাবুয়ের আরও একটি উইকেট পতনে ডু প্লেসিস ও ম্যাকলারনের উল্লাস। ছবি: এএফপি

ম্যাচটা যেহেতু জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার। কোন দল জয়ী হতে পারে, অনুমান করা কঠিন নয়! তবে কখনো সব অনুমান ভুলও হয়ে যায়—যেহেতু খেলাটা ক্রিকেট! না, অনুমান মিথ্যা করতে পারেনি জিম্বাবুয়ে। ধারাবাহিক ব্যর্থতার নিদর্শন হিসেবে বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬১ রানে হেরেছে জিম্বাবুয়ে।

২৫৮ রানে লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই টালমাটাল জিম্বাবুয়ে। ৮৮ রানে নেই ৬ উইকেট!  কিছুটা চেষ্টা চালালেন সিন উইলিয়ামস। এ বাঁ-হাতির ব্যাট থেকে এল সর্বোচ্চ ৫৫। লোয়ার অর্ডাররা অবশ্য ‘সাধ্য’মতো চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তা জয়ের জন্য নয়, সম্মানজনক হারের জন্যই বলতে হবে! শেষমেশ ৪৯.১ ওভারে ১৯৬ রানে অলআউট জিম্বাবুয়ে। প্রোটিয়া বোলারদের পক্ষে ওয়েইন পারনেল ও রায়ান ম্যাকলারেন নিলেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। তবে ম্যাচসেরা পারনেল।

টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা ব্যাট করতে পাঠালেন প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকাকে ভালোই চেপে ধরেছিলেন জিম্বাবুয়ের বোলাররা। জিম্বাবুয়ে অধিনায়ক অবশ্য ব্যবহার করলেন আট বোলার। এবি ডি ভিলিয়ার্সের দল অলআউট ২৫৭ রানে। সর্বোচ্চ ৫৫ করেন ফ্যাপ ডু প্লেসিস। এ জয়ে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো ও টেন অ্যাকশন।