দক্ষিণ আফ্রিকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হিসেবে এটা দুই দলের জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। সেই প্রস্তুতির শুরুটা দক্ষিণ আফ্রিকার জন্য মন্দ হলো না, তবে অস্ট্রেলিয়ার জন্য হলো বেশ বাজে। ৩ উইকেটে প্রোটিয়াদের কাছে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল স্টিভেন স্মিথের দল। হারের কারণ হিসেবে নিজেদের স্পিন দুর্বলতাকেই দায়ী করছেন ওপেনার অ্যারন ফিঞ্চ।
কারণটা অবশ্য একেবারে ভুল বলেননি ফিঞ্চ। আগে ব্যাট করতে নেমে ৬ ওভারেই ১ উইকেটে ৬৯ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে করে মাত্র ৮৮ রান। এর মধ্যে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। সিডনি মর্নিং হেরাল্ড।
তাড়া করতে নেমে প্রথম বলেই এবি ডি ভিলিয়ার্সকে হারায় দক্ষিণ আফ্রিকা। একসময় ৯৫ রানেই ৬ উইকেট চলে যায় প্রোটিয়াদের। সেখান থেকে ৩৫ বলে অপরাজিত ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন ডেভিড মিলার। টি-টোয়েন্টিতে এটি মিলারের প্রথম হাফ সেঞ্চুরি।