দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ টেস্ট খেলেছিলেন সেই ২০০৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেট এত দিন খেলে যাচ্ছিলেন নিল ম্যাকেঞ্জি। এই তো গত মাসেই ৪০ বছর বয়সে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন। খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে বিদায় জানালেও কোচ হিসেবে শুরু করতে যাচ্ছেন নতুন ইনিংস। ডি ভিলিয়ার্স-আমলা-ডি ককদের ব্যাটিং কোচ হিসেবে আগামীকাল থেকে শুরু ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হচ্ছে তাঁর।
৫৮ টি টেস্ট এবং ৬৪ টি ওয়ানডে খেলা ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তিটা আপতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে দায়িত্বে সফল হলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ম্যাকেঞ্জির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়তে পারে। এএফপি, রয়টার্স।